টি-টোয়েন্টিতেও লঙ্কানদের বেহাল দশা

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৬, ১৫:১৯আপডেট : ০৬ জুলাই ২০১৬, ১৫:২৫

টি-টোয়েন্টিতেও লঙ্কানদের বেহাল দশা এক‍রাশ হতাশা নিয়েই ইংল্যান্ড সফর শেষ করলো শ্রীলঙ্কা। এ সফরে ইংলিশদের বিপক্ষে একটি ম্যাচও জেতা হলো না ম্যাথুজ-চান্দিমালদের। প্রথমে তিন টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে হারার পর ওয়ানডে সিরিজ খোয়াতে হয়েছে ৩-০ তে। মঙ্গলবার একমাত্র টি-‌‌‌টােয়েন্টি ম্যাচেও হেরে গেলো শ্রীলঙ্কা। তাই ইংল্যান্ড থেকে শূন্য হাতে ফিরতে হলো অ্যাঞ্জেলো ম্যাথুজদের।

মঙ্গলবার সফরের শেষ ম্যাচে লঙ্কানদের দেওয়া ১৪০ রানের টার্গেটে খেলতে নেমে ৮ উইকেট ও ও ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। জস বাটলার ৪৯ বলে ৭৩ ও অধিনায়ক ইউয়ান মরগান ৪৭ রানে (৩৯ বলে) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। জেসন রয় (০) ও জেমস ভিঞ্চির (১৬) উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

এর আগে সাউদাম্পটনে টস জিতে ব্যাটিং নেমে নির্ধারিত ওভার শেষে ১৪০ রানে অলআউট হয় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার দানুস্কা গুনাথিলাকার ব্যাট থেকে। দিনেশ চান্দিমাল ২৩, কুশল মেন্ডিস ২১, কুশল পেরেরা ১৩, ম্যাথিউস ১১, রামিথ রাম্বুকওয়েলা ১৯ ও পারভেজ মাহরুফ ১০ রান করে আউট হন।

ক্রিস জর্ডান ও লিয়াম ডসন তিনটি করে আর লিয়াম প্লাঙ্কেট দু’টি উইকেট দখল করেন। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার ডসনের।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম