ক্যারিবীয়দের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। খেলোয়াড়ী জীবনে অনীল কুম্বলে একাধিকবার ক্যারিবিয়ান দেশটি সফর করেছেন। কিন্তু ভারতের কোচ হিসেবে এটা তার প্রথম সফর।
বৃহস্পতিবার সেন্ট কিটসে পৌঁছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেখানেই ৯ থেকে ১০ জুলাই এবং ১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
২১ জুলাই অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর জ্যামাইকার কিংস্টনে ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দ্বিতীয় টেস্ট। গ্রস আইসলেটে ৯ থেকে ১৩ আগস্ট তৃতীয় টেস্ট। আর শেষ টেস্ট ১৮ থেকে ২২ আগস্ট ত্রিনিদাদে।
/এমআর/








