টেস্ট থেকে অবসরে জেরম টেইলর

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৬, ১০:০১আপডেট : ১২ জুলাই ২০১৬, ১১:০৬

টেস্ট থেকে অবসরে জেরম টেইলর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেরম টেইলর। এমনটিই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আরও মনোযোগী হতে টেস্টে ছেড়েছেন সাদা পোশাকে ১৩ বছরে ৪৬ টেস্ট খেলে ১৩০ উইকেট পাওয়া এই তারকা।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন টেইলর। ওই সিরিজে তিন ম্যাচে দুই উইকেট নেওয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অবসরের সিদ্ধান্ত জানানোয় ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দলে টেইলরকে রাখেনি বোর্ড।

২০০৩ সালে ১৮ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেইলরের। চোটের জন্য নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এই সহজাত আউটসুইঙ্গার। ২০০৯ সাল থেকে প্রায় পাঁচ বছর চোটের জন্য টেস্ট খেলতে পারেননি তিনি।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক