এইচপি ক্যাম্পে সুযোগ পেলেন সালমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৬, ১৫:৫৭আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৬:০৭

সালমান হোসেন আগামী ১৭ জুলাই হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের চলতি মৌসুমের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আগের ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার সালমান হোসেন ইমন। সবমিলিয়ে ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারের সংখ্যা ২৫ জন। এর মধ্যে রয়েছেন ৩ টপ অর্ডার ব্যাটসম্যান, ৬ মিডল অর্ডার ব্যাটসম্যান, ৩ অলরাউন্ডার, ৪ স্পিনার, ৭ পেসার ও ২ জন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

আগামী ১৭ জুলাই থেকে মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এইচপি ক্যাম্প শুরু হবে। ক্রিকেটারদের ১৬ জুলাই রিপোর্ট করতে বলা হয়েছে। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেট কোচিং স্কুলের হয়ে খেলেছেন ২১ বছর বয়সী এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। মঙ্গলবার এইচপি ক্যাম্পে ক্রিকেটারদের তালিকায় সালমান হোসেনের নাম যুক্ত করেছে বিসিবি।

সুযোগ পাওয়ার পর বাংলা ট্রিবিউনকে সালমান হোসেন বলেন, 'প্রথমে সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ছিলাম। মঙ্গলবার সংবাদটা শুনে খুব ভালো লেগেছে। প্রথমে বিশ্বাসই হচ্ছিলো না। এখন পরিকল্পনা সামনে যত সুযোগ আসবে সেগুলোর সদ্বব্যবহার করা। যাতে ভবিষ্যতে জাতীয় দলের জন্য প্রস্তুত হতে পারি।’

প্রসঙ্গত, এবারের এইচপি ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ান কোচ সাইমন হেলমটকে নিয়োগ দিয়েছে বিসিবি। ৪৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধান কোচ হিসেবে কাজ করছেন। হেলমট এর আগে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন অস্ট্রেলিয়া ‘এ’দলেরও দায়িত্বে তিনি।

এইচপি ক্যাম্পের স্কোয়াড:

টপঅর্ডারসাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ।

অলরাউন্ডারমেহেদি হাসান , মোহাম্মদ সাইফউদ্দিন, আলাউদ্দিন বাবু।

মিডলঅর্ডার- মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আল-আমিন, তাসামুল হক, সালমান হোসেন ইমন।

স্পিনারসানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না, তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব।

পেসার- আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাসিষ রায়, নূর আলম সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী।

উইকেটরক্ষক-  ইরফান শুক্কুর ও জাকির হাসান।

/আরআই/এমআর/

সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত