ব্যাটের পরিধি কমানোর পক্ষে এমসিসি

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৮:২৯আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৮:৩৬

ব্যাটের পরিধি কমানোর পক্ষে এমসিসি টি-টোয়েন্টির যুগে ব্যাটসম্যানদের তোপের মুখে নাকাল অবস্থা বোলারদের। বোলারাদের বোলিং করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকলে ব্যাটসম্যানদের ব্যাটের গঠনের বিষয়ে নেই নির্দিষ্ট কোনও নির্দেশনা। তবে এবার সে ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাটের মাপে রাশ টানতে চলেছে বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয় ব্যাটের দুই ধার ও তার মাঝের অংশ কতটা পুরু হবে, তার সীমা নির্ধারণের সুপারিশ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যাটের দুই ধার ৫৫ মিলিমিটার পর্যন্ত মোটা হয়। এমনকী ব্যাটের মাঝখানের অংশ ৮০ মিলিমিটার পর্যন্ত পুরু হয়। যা দিয়ে ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্সরা রীতিমতো ধ্বংসলীলা চালান।

ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে ভারসাম্য আনতে কমিটির সুপারিশে ব্যাটের দুই ধার ৩৫ থেকে ৪০ মিলিমিটারের বেশি হওয়া চলবে না। আর মাঝের অংশ ৬০ থেকে ৬৫ মিলিমিটারের বেশি হবে না। এই সুপারিশ এমসিসি’র প্রধান কমিটি অনুমোদন করলে তা যাবে আইসিসি’র ক্রিকেট কমিটিতে।

এই কমিটিতে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি , সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, সাবেক পাকিস্তান অধিনায়ক রামিজ রাজা, সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনরা। কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের সাবেক আরেক অধিনায়ক মাইক ব্রিয়ারলি।

সাধারণত এমসিসি’র সুপারিশ অগ্রাহ্য করে না আইসিসি। এখন দেখার বিষয় এই সুপারিশ তারা মেনে নেয় কিনা। তবে আইসিসি এই সুপারিশ মেনে নিলেও আগামী বছর অক্টোবরের আগে এই নতুন নিয়ম চালু হবে না আন্তর্জাতিক ক্রিকেটে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম