'বোরিং' বোলিং করতে প্রস্তুত অশ্বিন

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৬, ১৪:৪৪আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৪:৪৭

'বোরিং' বোলিং করতে প্রস্তুত অশ্বিন এক সময় বিশ্বক্রিকেটকে একের পর এক গতিদানব উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দিন বদলেছে। পেস সহায়ক উইকেট নয়, এখন পাটা উইকেটে খেলা হয়। স্লথ গতির উইকেট। যেখানে উইকেট পেতে বোলারদের মাথা খুড়ে মরতে হয়।

সে কারণেই কিনা ওয়েস্ট ইন্ডিজে 'বোরিং' বোলিং করার পরিকল্পনা নিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্র অশ্বিন। তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের মন্থর উইকেটে বল করটাই বড় চ্যালেঞ্জ স্পিনারদের কাছে। সারাদিন হয়তো লম্বা স্পেনে একঘেয়ে বোলিং করতে হবে।'

২১ জুলাই অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ। প্রথমটিতে বিশ্রামে ছিলেন অশ্বিন। আজ সেন্ট কিটসে ক্যারিবিয়ান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলবেন তিনি।

অশ্বিন বলেন, 'এই ধরনের উইকেটে বল করার চ্যালেঞ্জ নিতে আমি তৈরি। আগের ম্যাচটা আমি দেখেছি। উইকেটে অত্যন্ত মন্থর। বাউন্সও নেই। লাইন এবং লেংথ বজায় রেখে সারাদিন ধরেই বল করে যেতে হবে। তবে ধৈর্য্য হারালে চলবে না। আমাকে হয়তো বিরক্তিকর লাইনে সারা দিন বল করে যেতে হবে।'

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি