স্বরূপে সাকিব, ব্যাট হাতে জেতালেন জ্যামাইকাকে

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৬, ১০:৩০আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১০:৪০

স্বরূপে সাকিব, ব্যাট হাতে জেতালেন জ্যামাইকাকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের দুর্দান্ত অর্ধশতকে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস। গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের দেওয়া মাত্র ১২৯ রানে টার্গেটে খেলতে নেমে মাত্র ২ রানে চার উইকেট হা‌‌‌রিয়ে ফেলে জ্যামাইকা। দলীয় ৪৫ রানে আন্দ্রে রাসেল আউট হলে বিপদ আরও বাড়ে।

সেখান থেকে দলের হাল ধরেন সাকিব। ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৪৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২৯ বলে ৪৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন ক্রিস গেইল।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি। সাকিবদের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে গায়ানা আমাজান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে গায়না সংগ্রহ করে ১২৮ রান। ২ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব।

জবাবে খেলতে নেমে বাজে শুরু করে সাকিবের দল। প্রথম ওভারেই নেই সাকিবদের ৩ উইকেট। বোলিংয়ে ছিলেন পা‌‌‌কস্তানি পেসার তানভীর। পরের ওভারের প্রথম বলেই সাঙ্গাকারাকে ফেরান আলী খান। কিছুক্ষণ পর ফিরে যান রাসেলও।

এরপর একাই লড়াই চালিয়ে যান সাকিব। তাকে সঙ্গ দেন গেইল। বিস্ফোরক এই ব্যাটসম্যান এদিন ওপেনিংয়ে নামেননি। সাত নম্বরে নামা গেইলকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক