টিম ইন্ডিয়ার ওপর নাখোশ ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৬, ১৩:৪৭আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৩:৫২

সব কিছুর মূলে রয়েছে একটি ফেসবুক পোস্ট। ওয়েস্ট ইন্ডিজে সফরে গিয়েই তোপের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। সব কিছুর মূলে রয়েছে একটি ফেসবুক পোস্ট। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সমুদ্রসৈকতে হাতে বিয়ারের গ্লাস নিয়ে কয়েকজন ভারতীয় ক্রিকেটারের তোলা ছবি নিয়ে ফেসবুকে শুরু হয় তুমুল সমালোচনা। এরপরেই বিষয়টি নিয়ে ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাজে উদাহরণ সৃষ্টি করে এমন কিছু না করতে বোর্ডের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে ক্রিকেটারদের। এমনকি নিজেদের সংযত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদবের একটি ছবি সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ছবিতে দেখা গেছে, রাহুলের হাতে একটি বিয়ারের বোতল। তার সঙ্গে আছেন বিনি, যাদব ও ভারতীয় ক্রিকেট দলের একজন স্টাফ।

এ প্রসঙ্গে বিসিসিআই-এর পক্ষ থেকে দ্য হিন্দুকে একজন বলেন, ‘বিসিসিআই-এর কিছু কর্তা ক্রিকেটারদের এমন কাণ্ডে খুশি নয়। যদিও লিখিত কিছু বলা হয়নি। কিন্তু দলের ম্যানেজারের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। যেখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে এমনকিছু করা উচিত নয় যেটা বাজে দৃষ্টান্ত স্থাপন করে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম