টেস্টের এক নম্বর বোলার ইয়াসির

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৬, ১৪:৪৮আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৪:৫৭

টেস্টের এক নম্বর বোলার ইয়াসির লর্ডস টেস্টে পাকিস্তানকে জেতানোর মূল কারিগর লেগ স্পিনার ইয়াসির শাহ নিজের পারফরম্যান্সের স্বীকৃতিটা পেয়েও গেলেন। আইসিসির বোলারদের টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি এই তারকা।

এই টেস্টের আগে শীর্ষে ছিলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে এই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি তিনি।    

এই সিরিজ শুরুর আগে ৪ নম্বরে ছিলেন ইয়াসির। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট নেন ইয়াসির।

শুধু তাই নয় বর্তমানে ১২০ বছরের পুরনো রেকর্ডের কাছাকাছিও রয়েছেন পাকিস্তানি এই লেগ স্পিনার। ১৩ টেস্টে বর্তমানে তার উইকেট সংখ্যা ৮৬ উইকেট। ১০০ উইকেট পূরণ করলেই দ্রুততম উইকেটের সেঞ্চুরি পূরণ করে ফেলবেন তিনি।

এরআগে ১৮৯৬ সালে ১৬ টেস্টে দ্রুততম ১০০ উইকেট নিয়েছিলেন আরেক ইংলিশ পেসার জর্জ লোম্যান।

উল্লেখ্য, একদিন হাতে রেখেই লর্ডস টেস্ট জিতে নেয় পাকিস্তান। রবিবার রাতে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়েছে মিসবাহ-উল-হকের দল। এ জয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো পাকিস্তান।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম