টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে পেয়ে খুশি ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স। নিজেদের ফেসবুক পেজে এরই মধ্যে উল্লাস প্রকাশ করেছে দলটি।
নিজেদের ফেসবুক পেজে মুস্তাফিজের ছবি প্রকাশ করেছে সাসেক্স। সেখানে লেখা হয়েছে, সাসেক্স ক্রিকেট আনন্দের সঙ্গে জানাচ্ছে মুস্তাফিজুর রহমান আগামীকাল আসছেন। আমরা আশা করছি পরবর্তী ম্যাচ এসেক্স ইগলসের বিপক্ষে (বৃহস্পতিবার রাত ১২টা) মাঠে নামবেন মুস্তাফিজ।
কয়েকদিন ধরেই মুস্তাফিজুর রহমানের ভিসা জটিলতা চলছিল। এতে তার সাসেক্স যাত্রা বিলম্বিত হয়। মঙ্গলবার ভিসা হাতে পান বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
আজ বুধবার সকালে মুস্তাফিজের ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা।
/এমআর/








