৯০ নম্বর জার্সি পড়ে ইংল্যান্ড মাতাবেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৬, ০৮:৫৫আপডেট : ২১ জুলাই ২০১৬, ০৯:০২

৯০ নম্বর জার্সি পড়ে ইংল্যান্ড মাতাবেন মুস্তাফিজ সাসেক্সরে হয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে তিনি ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দলের সঙ্গেও যোগ দি‌‌‌য়েছেন তিনি।

এর মধ্যে মুস্তাফিজকে জার্সিও দেওয়া হয়েছে। ৯০ নম্বর জার্সি পড়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন মুস্তাফিজ। এর আগে আইপিএল-এও ৯০ নম্বর জার্সি পড়ে খেলেছেন তিনি। নিজের ব্যক্তিগত লকারও বুঝে পেয়েছেন মুস্তাফিজ।

ইংল্যান্ডে পৌঁছে বিশ্রামের খুব একটা সময় পাবেন না দ্য ফিজ। আজ রাত ১২ টায় চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টিতেই সাসেক্সের হয়ে অভিষেক হয়ে যেতে পারে এই বাঁহাতি পেসারের। এর আগে সাসেক্স জানিয়েছে, রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে বাকি ম্যাচগুলোয় মুস্তাফিজকে তারা পাচ্ছে। তার মানে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে মুস্তাফিজের সামনে থাকছে সাতটি ম্যাচ খেলার সুযোগ। সাসেক্স নকআউট পর্বে গেলে বাড়বে ম্যাচের সংখ্যা। ৯০ নম্বর জার্সি পড়ে ইংল্যান্ড মাতাবেন মুস্তাফিজ

আইপিএল থেকে দেশে ফিরেই কাউন্টি খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। ইনজুরির কারণে যাওয়া হয়ে ওঠেনি তার। বিসিবির অধীনে পূনর্বাসন প্রক্রিয়া শুরু হয় এ পেসারের। এরপর ইনজুরি থেকে সেরে ওঠার পর ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুলাই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিসা বিড়ম্বনায় পড়ে ওই সময় যেতে পারেননি তিনি।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম