রাতেই মুস্তাফিজের কাউন্টি অভিষেক

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১৬:৫৯আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:০১

রাতেই মুস্তাফিজের কাউন্টি অভিষেক ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়েই ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সাসেক্সে যোগ দিয়েছেন ‘কাটার মাস্টার’মুস্তাফিজুর রহমান। আজ রাতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের খেলায় এসেক্সের বিপক্ষ মাঠে নামবে সাসেক্স। এই ম্যাচের মাধ্যমে মুস্তাফিজের কাউন্টি অভিষেক হতে যাচ্ছে। চেমসফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

সাসেক্সের টুইটারে জানানো হয়, ‘এসেক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সাসেক্স শার্কসের হয়ে অভিষেক হতে যাচ্ছে দ্য ফিজের।’ টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্স খেলবে কালো জার্সি গায়ে। আর ওয়ানডেতে হলুদ রঙের জার্সি গায়ে মাঠে নামবেন মুস্তাফিজরা। দুটি ফরমেটেই মুস্তাফিজ খেলবেন ৯০ নম্বর জার্সি গায়ে। এর আগে জাতীয় দল আর আইপিএলের আসরে হায়দরাবাদের হয়ে এই ৯০ নম্বর জার্সি গায়েই তিনি মাঠ মাতিয়েছেন।

টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে সাসেক্সের জার্সিতে কমপক্ষে ৭টি ম্যাচ খেলতে পারবেন বাংলাদেশের কাটার মাস্টার। আর তার দল যদি এই দুই ফরমেটের নকআউট পর্বে উঠে যায়, সেক্ষেত্রে মুস্তাফিজের ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।

নয় দলের রয়্যাল ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাসেক্স আছে তলানীতে। তবে, টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুস্তাফিজের দলের অবস্থান সাতে। নক আউটে উঠতে বাকি ম্যাচগুলোতে জিততে হবে সাসেক্সকে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম