ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু আজ

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১৭:১০আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:১৩

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু আজ আজ থেকে শুরু হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ মিশন। নতুন কোচ অনীল কুম্বলের অধীনে প্রথমবারের মতো মাঠে নামবে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরের পর আর কোনও টেস্ট খেলেনি ভারত। তবুও খাতা-কলমে ভঙ্গ‌‌‌ুর ক্যারিবিয়ানদের চেয়ে ফেভারিট কোহলির দল।

২০১২ সালের পর বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে ছাড়া আর কোনও দলের বিপক্ষে দেশে বা বিদেশে কোনও টেস্ট জেতেনি ক্যারিবীয়রা। জ্যাসন হোল্ডারের দলে ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিদের কেউই নেই। দলের বড় ভরসা সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার মারলন স্যামুয়েলস। বোলিংয়েও খর্বশক্তির ক্যারিবীয়রা। দলে আছেন চার ফাস্ট বোলার ব্রাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, হোল্ডার ও মিগুয়েল কামিন্স। যাদের মোট উইকেটের সংখ্যা ৫৬ মাত্র। কারও ৫ উইকেট নেওয়ার কীর্তিও নেই।

দুই দেশ শেষবার টেস্ট খেলেছেন ২০১১ সালে, ডমিনিকায়। ম্যাচটি ড্র হয়েছিল ২০০২ সালের পর টেস্টে ভারতীয়দের আর হারাতে পারেনি ক্যারিবিয়ানরা। কোহলি নিশ্চয় চাইবেন এই রেকর্ড ধরে রেখে বিদেশের মাটিতে এই ৪ ম্যাচের সিরিজে আরাধ্য জয় নিয়ে ফিরতে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের