কাউন্টি খেলতে মুখিয়ে আছি: মুস্তাফিজ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ২১:০৩আপডেট : ২১ জুলাই ২০১৬, ২১:০৭

The Fizz pics সবসময় জয়ের লক্ষ্য নিয়েই ক্রিকেটের মাঠে নামেন বলে মন্তব্য করেছেন টাইগার পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। কাউন্টি ক্লাব সাসেক্স মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। সেখানে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে মুস্তাফিজ জানান, ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটে খেলতে মুখিয়ে আছেন তিনি। পুরো সাক্ষাৎকারটি বাংলায় দিয়েছেন 'দ্য ফিজ'।

মুস্তাফিজ বলেন, 'প্রথম বাংলাদেশি হিসেবে আমি সাসেক্সে খেলতে এসেছি, এ জন্য আমি গর্বিত। এখানে নতুন পরিবেশ। আইপিএল-এ খেলার সময় ওখানে অনেক গরম ছিল। আবার এখানে অনেক ঠাণ্ডা। সিনিয়রদের কাছে শুনেছি এখানের উইকেট পেস বোলারদের জন্য সহায়ক। সব মিলিয়ে এখানে খেলার জন্য আমি মুখিয়ে আছি। সবার দোয়াতো আমার সঙ্গেই আছে।'

তিনি আরও বলেন, 'এর আগে সাকিব ভাই কাউন্টি খেলেছেন। তিন নম্বর বাংলাদেশি হিসেবে আমি কাউন্টি খেলতে এসেছি। তবে সাসেক্সে আমি প্রথম বাংলাদেশি। এই সুযোগটা দেওয়ার জন্য সাসেক্সকে ধন্যবাদ।'

মুস্তাফিজ যোগ করেন, 'ন্যাশনাল টিমে আমি সবসময় জয়ের জন্য খেলি। সামনে তিন ম্যাচে (ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে) সুযোগ পেলে আমার পক্ষ থেকে দলকে সমর্থন দেওয়ার শতভাগ চেষ্টা থাকবে। যাতে আমরা তিনটি ম্যাচই জিততে পারি।' উল্লেখ ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের নক-আউট পর্বে যেতে তিনটি ম্যাচই জিততে হবে সাসেক্সকে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম