কোহলির দুর্দান্ত শতকে বড় সংগ্রহের পথে ভারত

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৬, ০৪:১১আপডেট : ২২ জুলাই ২০১৬, ০৪:১৬

ক্রিকেটের যে কোনও ফরম্যাটই হোক না কেন রান করেই চলেছেন ‌‌‌বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে শতকের দেখা পেয়েছেন এই ভারতীয় রান মেশিন। কোহলির অপরাজিত ১৪৩ রানের সুবাদে প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করেছে ভারত। এটি কোহলির টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। কোহলির সঙ্গে ২২ রান নিয়ে অপরাজিত আছেন রবীচন্দ্র অশ্বিন। আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন এই দুজন। এদিন ৮৪ রান করে আউট হওয়া শিখর ধাওয়ান সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তেই পারেন।

কোহলির দুর্দান্ত শতকে বড় সংগ্রহের পথে ভারত

এর আগে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা বিরাট কোহলি। মন্থর উইকেটে ভারতের শুরুটা সহজ ছিল না। সুশৃঙ্খল বোলিংয়ে প্রথম সেশনে অতিথিদের টপ অর্ডারের ভালো পরীক্ষাই নেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা।

দলীয় ১৪ রানের মাথায় গ্য‌‌‌াব্রিয়েলের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুরলি বিজয় (৭)। দলীয় ৭৪ রানে বিশুর বলে ব্রাথওয়েটের হাতে ক্যাচ তুলে ফেরেন চেতেশ্বর পুজারা (১৬)। এরপর কোহলির সঙ্গে ১০৫ রানের জুটি গড়েন ধাওয়ান। ব্যক্তিগত ৮৪ রানে বিশুর বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। একাদশে জায়গা হারানোর শঙ্কায় থাকা ধাওয়ান ৯টি চার আর একটি ছক্কায় ১৪৭ বলে করেন ৮৪ রান।

দিনের শেষ সেশনে ফিরে যান অজিঙ্কা রাহানে (২২)। বিশুর বলে পুল করতে গিয়ে মিডউইকেটে ড্যারেন ব্রাভোকে সহজ ক্যাচ দেন তিনি। প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে ভারত। কোহলি ১৪৩ ও রবিচন্দ্রন অশ্বিন ২২ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে এরই মধ্যে তারা গড়েছেন ৬৬ রানের জুটি। দ্বিতীয় নিজের ইনিংস কতদূর নিয়ে যান কোহলি সেটাই দেখার বিষয়।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক