বাউজাকে কোচ হিসেবে চায় আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৬, ১৬:৫০আপডেট : ২২ জুলাই ২০১৬, ১৬:৫৪

এদগার্দো বাউজা সাও পাওলো কোচ এদগার্দো বাউজাকে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে নেওয়ার কথা বিবেচনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিষয়টি নিশ্চিত করেছে সাও পাওলো।

ব্রাজিলের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, আর্জেন্টিনার দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে লড়াইয়ে আছেন বাউজা। এএফএ কর্মকর্তারা এরই মধ্যে ৫৮ বছর বয়সী এই কোচের সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে সাক্ষাৎ করতে আমন্ত্রণও জানানো হয়েছে।

আর্জেন্টিনার হয়ে ৩টি ম্যাচ খেলা বাউজা ২০১৫ সালের ডিসেম্বরে সাও পাওলোর দায়িত্ব নেওয়ার আগে মূলত নিজের দেশের ক্লাবগুলোতেই কোচের দায়িত্ব পালন করেছেন।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখেই রয়েছে এএফএ। অবশ্য কিছুদিন আগেই সাবেক কোচ আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা নিজে থেকেই জাতীয় দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের