অনুজ্জ্বল মুস্তাফিজ, সাসেক্সের হার

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০২:৪৯আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৩:১৫

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজের দ্বিতীয় ম্যাচে মুদ্রার ওপিঠ দেখলেন টাইগার পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। এদিন মুস্তাফিজের দল সাসেক্সের ছুড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে য‌‌‌ায় সারে। ৩.২ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে কোনও উইকেট পাননি মুস্তাফিজ। এর আগে নিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন 'দ্য ফিজ'।  Mr.-Fij20160723003200



এ হারে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন কঠিন করে ফেললো মুস্তাফিজুর রহমানের দল সাসেক্স। শেষ আটে খেলতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

শুক্রবার ক্যানিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সাসেক্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে তারা। ব্যাটসম্যানদের ছোট ছোট জুটিতে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় তারা। শেষদিকে সারের বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলে বড় সংগ্রহ করতে পারেনি সাসেক্স।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন কাচোপা। ৩৪ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন ক্রিস ন্যাশ। এছাড়া ম্যাট মাচান ২৫ ও ফিলিপ সল্ট ১৮ রান করেন। সারের পক্ষে ২১ রানে ২টি উইকেট নেন ক্রিস মরিস। এছাড়া ২৫ রানে ২টি উইকেট নেন জেড ডের্নব্যাকও।

সাসেক্সের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সারে। মাত্র দুই উইকেট হারিয়ে ১১ ওভারেই ১০৫ রান তুলে ফেলে দলটি। শেষ পর্যন্ত ১০ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নেয় তারা।

এদিন ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। তার করা ১৯তম ওভারের দ্বিতীয় বলে বিশাল ছক্কা হাঁকিয়ে সারের জয় নিশ্চিত করেন ক্রিস মরিস। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ডমিনিক শিবলি। ওপেনার জেসন রয় ২৫ বলে ৩৬ রান করেন। এছাড়া বেন ফোকস ২২ ও ক্রিস মরিস ২০ রান করেন। সাসেক্সের পক্ষে জোফরা আর্চার ৩৯ রানে পান ২টি উইকেট।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম