বাংলাদেশের ক্রিকেটে বিস্ময় হয়ে এসেছেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের জার্সিতে বাংলাদেশিদের মন জয় করে এখন তিনি ব্যস্ত ভিনদেশিদের মন জয় করতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে পুরো ভারতের মন জয় করে দেশে ফেরেন কাটার মাস্টার মুস্তাফিজ। এখন ইলিংশদের মন জয় করতে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত তিনি। কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচে সাসেক্সের হয়ে চার উইকেট নিয়ে নিজের প্রতিভা জানান দেন তরুণ এই প্রতিভাবান পেসার।
মুস্তাফিজের আগে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুস্তাফিজের সাফল্য দেখে মুমিনুল হক আত্মবিশ্বাসী হয়ে উঠেন। শনিবার মিরপুর স্টেডিয়ামে ক্যাম্প শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মুমিনুল হক। সেখানে মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেন বাংলাদেশের লিটল মাস্টার।
মুমিনুল বলেন, ‘এটা ভাবতেই ভালো লাগে। আগে খেলতো সাকিব ভাই, এখন মুস্তাফিজ। মুস্তাফিজকে এখন অন্য লেভেলের ক্রিকেটার মনে হয়। দেখতেও খুব ভালো লাগে এবং নিজের মধ্যেও আত্মবিশ্বাস জেগে উঠে। ওরা যে রকম পারছে আমিও সে রকম স্বপ্ন দেখা...। আমি নিজেও স্বপ্ন দেখি...।’
/আরআই/এমআর/








