শেষ হলো বোলারদের ফুটেজ সংগ্রহের কাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৭:১২আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৭:৩৫

শেষ হলো বোলারদের ফুটেজ সংগ্রহের কাজ মিরপুর ইনডোরে শেষ হলো বোলিং অ্যাকশন রিভিউ কমিটির ফুটেজ সংগ্রহের কার্যক্রম। গত বুধবার নাঈম ইসলাম জুনিয়র ও আমিত কুমার নয়নের বোলিং অ্যাকশন পরীক্ষার মাধ্যমে শুরু হয় রিভিউ কমিটির কাজ। অ্যাকশনে ত্রুটি থাকলে দ্বিতীয় ধাপে বোলারদের অ্যাকশন শুদ্ধিকরণের কাজ করবে এই রিভিউ কমিটি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১১ জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এদের মধ্যে ১০ জন এই পরীক্ষায় অংশ নেন। বুধবার বোলারদের প্রাথমিকভাবে এ ফুটেজ সংগ্রহ শেষ হওয়ার পর রিভিউ কমিটি সিলিকন সফটওয়্যারের সহায়তায় তাদের বোলিং অ্যাকশন মূল্যায়ন করবে।

এ প্রসঙ্গে রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দশ জনের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এদের ভিডিওগুলো পর্যালোচনা করা হবে। আমাদের যারা টেকনিক্যাল লোকজন আছেন তারা ফুটেজগুলো পর্যবেক্ষণ করবে। এরপর ফুটেজগুলো দেখে আমরা নিশ্চিত হতে পারবো কার কোথায় সমস্যা রয়েছে।’

তিনদিনে খালি চোখে বোলারদের কোনও ত্রুটি চোখে পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘খালি চোখে দেখে বলা মুশকিল। তারপরও খালি চোখে দেখে আমাদের কমিটির কয়েক জনের মনে হয়েছে অনেকেরই ত্রুটি নেই। অবশ্য ফুটেজ দেখার পর খালি চোখে দেখার বিষয়টি পরবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এখনই আসলে মন্তব্য করা উচিত হবে না। আমরা আগে ফুটেজগুলো নিয়ে সামনের কয়েকদিন কাজ করবো। এরপর যাদের সমস্যা পাবো না তাদের আমরা জানিয়ে দেবো। এরা পরের বছর ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। আর যাদের সমস্যা থাকবে তাদের নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক