সমতায় ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ০০:৪৫আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০১:২৯

সমতায় ফিরলো ইংল্যান্ড লর্ডস টেস্ট জিতে ইংল্যান্ডকে অনেক কিছুরই বার্তা দিয়েছিল পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না। দ্বিতীয় টেস্টে চার দিনেই পাকিস্তানকে ৩৩০ রানে হারিয়েছে ইংল্যান্ড।

শেষ ইনিংসে পাকিস্তানের জয়ের লক্ষ্য ছিল ৫৬৫ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে প্রতিরোধ সেভাবে দিতেই পারেনি সফরকারীরা। গুটিয়ে গেছে ২৩৪ রানেই।

অবশ্য দ্বিতীয় ইনিংসে সোমবার সকালে ইংল্যান্ড ব্যাট করেছে দ্রুত গতিতে। এদিন ৯ ওভারে ৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক কুক। জবাবে খেলতে নেমে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪২ রান আসে হাফিজের ব্যাট থেকে। এছাড়া মিসবাহ ৩৫ ও আসাদ শফিক ৩৯ রান করেন।

ইংলিশদের পক্ষে এই ইনিংসে তিনটি করে উইকেট নেন অ্যান্ডারসন, মঈন আলি ও ক্রিস ওকস। ম্যাচসেরা হন প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ২৫৪ রান করা জো রুট।

এ জয়ের ফলে ৪ ম্যাচের সিরিজ ১-১ সমতায় নিয়ে আনলো ইংল্যান্ড।

উল্লেখ্য, ৩ আগস্ট তৃতীয় টেস্ট শুরু হবে এজবাস্টনে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম