মুস্তাফিজের চোট নিয়ে বিস্তারিত জানা যাবে বুধবারই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ২০:৩৮আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৪৯

মুস্তাফিজুর রহমান। কাঁধের চোট নিয়ে শুরুর দিকে শঙ্কা ছিল না মুস্তাফিজের। জানা গিয়েছিল, তেমন গুরুতর চোট পাননি সাসেক্সে খেলতে যাওয়া মুস্তাফিজ। তবে মঙ্গলবার এমআরআই রিপোর্টে শঙ্কায় ফেলে দেওয়ার মতোই খবর দিচ্ছেন মুস্তাফিজ। নতুন ধরনের চোটে পড়েছেন কাটার মাস্টার। তবে পুরো চিত্র জানতে অপেক্ষা করতে হবে বুধবার পর্যন্ত।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের সঙ্গে সাসেক্স, দলটির কোচ; সবার সঙ্গেই সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। যতটুকু জানা গেছে মুস্তাফিজের চোটের ধরণটা নতুনই। তবে কাল বুধবার সার্বিক বিষয়টি পরিষ্কার জানা যাবে। এই অনুসারেই ওর চোট সারাতে কী করতে হবে সেটাও জানা যাবে।’   
মুস্তাফিজের চোট নিয়ে আজ মঙ্গলবারই চিকিৎসকের কাছে দেখা করার কথা। সে ক্ষেত্রে হোভে কাল রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে হ্যাম্পশায়ারের বিপক্ষে মুস্তাফিজ খেলতে পারবেন কিনা তা জানা যাবে বুধবারই।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম