দক্ষিণ আফ্রিকার বার্ষিক সম্মাননা অনুষ্ঠানে এক প্রকার আধিপত্যই বিস্তার করলেন পেসার কাগিসো রাবাদা। প্রথম খেলোয়াড় হিসেবে একাই জিতলেন ৬টি পুরস্কার। আর এর মধ্যে দিয়ে ছাড়িয়ে গেলেন এক বছরে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার পাঁচটি পুরস্কার জেতার রেকর্ডটিও! শুধু তাই নয় বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার গৌরবও অর্জন করেছেন ২১ বছর বয়সী পেসার।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল রাবাদার। আর প্রথম ম্যাচেই একটি হ্যাটট্রিকসহ ছয়টি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
এক নজরে কাগিসো রাবাদার সম্মাননা:
বর্ষসেরা ক্রিকেটার: রাবাদা
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: রাবাদা
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: রাবাদা
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: ইমরান তাহির
টি-টোয়েন্টির সেরা ডেলিভারি: রাবাদা
ভক্তদের বর্ষসেরা: রাবাদা
/এফআইআর/








