মুস্তাফিজের ইনজুরি নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৬, ১৫:৫৩আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৫:৫৫

মুস্তাফিজুর রহমান।মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোনও সুসংবাদ নেই আপাতত। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, বর্তমানে পাওয়া এমআরআই রিপোর্ট অনুযায়ী কাটার মাস্টারের অবস্থাটা এখনও পরিষ্কার নয়। এ কারণে পুনরায় মুস্তাফিজের এমআরআই করানো হবে।

২-৩ দিন পর ওই রিপোর্ট দেখে মুস্তাফিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারে কোনও ঝুঁকি নেবে না বিসিবি। মুস্তাফিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওর ব্যাপারে বিসিবি কোনও রকম ঝুঁকি নেবে না। আগে আমরা আরও একটি এমআরআই করে ব্যাপারটি নিশ্চিত হবো। এরপর সিদ্ধান্ত নেবো। তবে ঝুঁকি নিয়ে ব্যথ্যানাশক ওষুধ দিয়ে ওকে খেলতে দেওয়া হবে না।’

মূলত প্রথম এমআরআই স্ক্যানের রিপোর্টই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কাঁধের স্ল্যাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে বলে জানা যায়। তবে সাসেক্সের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে স্থায়ী নিরাময় পেতে প্রয়োজনে অস্ত্রোপচারও করা লাগতে পারে কাটার মাস্টারের। আর যদি অস্ত্রোপচার করানো হয় তাহলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে মুস্তাফিজকে। তবে বিসিবি এখনও নিশ্চিত নয় অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে কি না। সেটা নিশ্চিত হওয়া যাবে নতুন এমআরআই রিপোর্ট পাওয়ার পর।

অস্ত্রোপচার করানো হলে কমপক্ষে নয় থেকে এগারো মাস মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে! সেক্ষেত্রে দ্রুত অস্ত্রোপচার করানোই ভালো। অন্যথায় দেরি হলে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও মিস করতে পারেন মুস্তাফিজ। কেননা আগামী বছরের ১ জুন ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আপাতত মুস্তাফিজ সাসেক্সের সঙ্গে থাকলেও কোনও ম্যাচ খেলছেন না। চোটের কারণে হ্যাম্পশায়ারের বিপক্ষে বুধবারের ওয়ানডে ম্যাচটি মুস্তাফিজ খেলছেন না বলে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে সাসেক্স।

প্রসঙ্গত, ইনজুরি যেমনই হোক, আপাতত দেশে ফিরছেন না ‘কাটার মাস্টার’। বিসিবি চায় তার পুনর্বাসন প্রক্রিয়াটা ইংল্যান্ডেই হোক। সোমবার দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ