টি-টোয়েন্টির কারণে ফর্মহীনতায় সৌম্য?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৫:৫২আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৬:৩০

সৌম্য সরকার।চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১৬টি। যার সবকটিই আবার টি-টোয়েন্টি ম্যাচ। জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর ঘরের মাঠে এশিয়া কাপ এবং ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। যার সবগুলো ম্যাচেই খেলেছেন সৌম্য সরকার। কিন্তু টি-টোয়েন্টিতে তার ব্যাট সেভাবে হাসেনি। ১৬ ম্যাচে তার সর্বোচ্চ রান ৪৮ আর মোট রান ২৫৫। একজন ওপেনারের সঙ্গে যা একদমই বেমানান।

অথচ চলতি বছর টি-টোয়েন্টি খেলার আগে ওয়ানডেতে বিস্ময় জাগানিয়া ব্যাটিং করেছিলেন সৌম্য। গত বছর ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯০ রানের ইনিংস ছিল তার। কিন্তু টি-টোয়েন্টিতে ফিরেই যেন ব্যাটপ্যাচে পড়ে গেলেন সৌম্য। আর নিজেও সেটা মানছেন। তাইতো এই ফরম্যাটে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। নিজের খারাপ সময় নিয়ে সৌম্য বলেন, ‘টি-টোয়েন্টি খেলার পরই আমার ছন্দে সমস্যা দেখা দিয়েছে। চেষ্টা করছি এই ফরম্যাটটি নিজের মধ্যে নিতে। কিন্তু আমি নিতে পারিনি। ভুলের সংখ্যাটা বেশি ছিল। এরপর আবার প্রিমিয়ার লিগ শুরু হল। সেখানে খারাপ সময় পেছনে ফেলতে পারিনি। আমার মনে হচ্ছে, টি-টোয়েন্টির কারণেই ছন্দটা হারিয়ে ফেলেছি। ছন্দ ফিরে পাওয়ার জন্য প্রিমিয়ার লিগে স্লো খেলেছি। পরের দিকে আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগের শেষ দিকে ভালো খেলেছি।’

নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য সামনে স্কিল অনুশীলন শুরু হলে সেখানে বাড়তি সময় দেবেন বলে জানান সৌম্য। তিনি বলেন, ‘নিজের উন্নতির জন্য কাজ করছি। আগামী মাসের শুরুতে স্কিল অনুশীলন শুরু হলে সেখানে নিজের ব্যাটিংয়ের উন্নতি করার চেষ্টা করবো।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম