প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৬৪ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে রয়েছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের চতুর্থ টেস্ট শতকে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১৫ রান করেছে কিউইরা। তাদের লিড ১৫১ রান।
শুক্রবার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগের দিনের বিনা উইকেটে ৩২ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। এদিন উল্লেখযোগ্য ইনিংস খেলেন টম ল্যাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ল্যাথাম শতক (১০৫ রান) করলেও উইলিয়ামসন ফিরে গেছেন ৯১ রান করে। ক্রিজে আছেন রস টেইলর ৩৮ ও সোধি ৫।
জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট নেন ক্রেমার, টিরিপানো, চিবাবা ও মাসাকাদজা।
/এফআইআর/








