ফাস্ট বোলিংয়ে বাংলাদেশের ভবিষ্যত দেখছেন আকিব জাবেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৬, ১৫:১২আপডেট : ৩০ জুলাই ২০১৬, ১৫:১৫

আকিব জাবেদ ভবিষ্যতে বাংলাদেশে আরও অনেক ফাস্ট বোলার বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদ।

বাংলাদেশের পেসারদের নিয়ে কাজ করতে সাতদিনের জন্য ঢাকায় এসেছেন তিনি। শুক্রবার ঢাকায় পৌঁছে শনিবারই তিনি নেমে পড়লেন মাঠে। প্রথম দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগে বাংলাদেশে আদর্শ কোনও ফাস্ট বোলার ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে অবস্থার পরিবর্তন হয়েছে। এটা কেবল শুরু। রুবেল-তাসকিন-মুস্ত‌‌াফিজের পর আগামী কয়েক বছরে আরও ফাস্ট বোলার পাবে বাংলাদেশ।

আকিব জাবেদ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জাতীয় দলের বোলিং কোচ হওয়ার জন্য আমার সঙ্গে তিন-চার বার যোগাযোগ করা হয়। এ জন্য আমি অনন্দিত ও সম্মানিত বোধ করছি। তবে লাহোরের সঙ্গে চুক্তি থাকায় আর কোচ হওয়া হয়নি।

এই স্বল্প সময়ে বোলারদের কতটা শেখানো সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয়দিন খুব কম সময় না। আর আমাকে একবারে প্রথম থেকে শুরু করতে হবে না। বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। আমি এই সময়ে বোলারদের এই সব প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাতে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে।

এদিকে প্রথম দিন আকিব জাবেদ এইচপি ও জাতীয় দলের বোলারদের ছাড়াও দেশি কোচ সরোয়ার ইমরান, মিজানুর রহমান ও মাহবুব জ্যাকির সঙ্গেও কথা বলেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক