শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন অসি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ধৈর্য হারিয়েই তাকে দল থেকে বাদ দিয়েছেন অসি নির্বাচকরা। এছাড়া ম্যাক্সওয়েলকে আরও ধারাবাহিক হতে বলেছেন তারা।
১৫ সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন স্টিভেন স্মিথ। দলে ডাক পেয়েছেন ময়সেস হেনরিকস ও শন মার্শ।
২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এরপর থেকে দলের সীমিত ওভারের প্রায় সব ম্যাচেই ছিলেন তিনি। প্রথমবারের মতো বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়লেন মারকুটে এই ক্রিকেটার।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ আগস্ট প্রথম ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, নাথান কোল্টার-নিল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জোস হ্যাজলউড, ময়সেস হেনরিকস, উসমান খাজা, মিচেল মার্শ, শন মার্শ, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
/এফআইআর/








