পথটা কঠিন, তবুও আত্মবিশ্বাসী এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৭:১০আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৭:১৯

পথটা কঠিন, তবুও আত্মবিশ্বাসী এনামুল বর্তমান জাতীয় দলে অনেক প্রতিযোগিতা। কেউ একজন খারাপ করলেই অন্যজন তার জায়গা দখলে নিতে প্রস্তুত। সে কারণে দলের সবাইকে নিজের পারফরম্যান্সের দিকে বাড়তি নজর রাখতে হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল দুর্দান্ত খেলায় দলের ভেতর খুব বেশি পরিবর্তন করেনি টিম ম্যানেজমেন্ট।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কাঁধের ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে ছিটকে যান তরুণ এই প্রতিভাবান ক্রিকেটার এনামুল হক বিজয়। তার জায়গায় সৌম্য সুযোগ পেয়ে প্রতিভার স্বাক্ষর রাখেন। এরপরে আর জাতীয় দলে নিয়মিত জায়গা পাননি এনামুল। তিনি নিজেও জানেন বর্তমান জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেক কঠিন। তারপরও এনামুল আত্মবিশ্বাসী, শিগগিরই নিজের পুরনো জায়গায় ফিরবেন।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনামুল হক বিজয়। সেখানেই জাতীয় দল নিয়ে নিজের বর্তমান ভাবনা তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, আমার জন্য কঠিন সময় গেছে। এখন জাতীয় দলে অনেক প্রতিযোগিতা। বিশেষ করে টপ অর্ডারে। সবাই পারফর্ম করছে, দলের জন্য এটা বড় ব্যাপার। চেষ্টা করেছি প্রিমিয়ার লিগে ভালো খেলার। সামনে যদি সুযোগ আসে অবশ্যই ভালো কিছু করব। পথটা অনেক কঠিন, তবে আমি আত্মবিশ্বাসী।'

ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন এনামুল হক বিজয়। তিনি বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ওদের স্কিলফুল টিম। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করবো।’ চলতি ফিটনেস ক্যাম্পে প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিটনেস ক্যাম্পটা আমাদের জন্য জরুরী ছিল। প্রত্যেকেই এর উপর জোর দিয়ে কাজ করছে।’

এনামুল আরও যোগ করেন, ‘আমি ব্যক্তিগত ভাবে আমার ফিটনেসের উন্নতি করার চেষ্টা করছি। কেননা এই ক্যাম্পের মাধ্যমে মানসিকভাবে শক্ত হওয়া যায়। বাসায়ও কিছু হোমওয়ার্ক রয়েছে আমার। আমি চেষ্টা করছি ব্যাটিংয়ে উন্ত আনতে। আশা করছি খেলতে খেলতে এর কিছু পরিবর্তন আসবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম