হাসপাতালে কিংবদন্তি হানিফ মোহাম্মদ

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০১৬, ১৮:২৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৮:৩৩

কিংবদন্তি হানিফ মোহাম্মদ শ্বাসকষ্টজনিত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি হানিফ মোহাম্মদ। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৮১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। তিন বছর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন তিনি।

সম্প্রতি সপ্তাহ শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা বেড়ে গেলে হানিফকে হাসপাতালে স্থানান্তর করা হয়। লন্ডনে তার সার্জারি করার পর সেটি রোগ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সময়ের সঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন তার ছেলে শোয়েব মোহাম্মদ।
এদিকে পাকিস্তান সরকার হানিফ মোহাম্মদের চিকিৎসার সব ব্যয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।   
উল্লেখ্য, তার সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ছিলেন হানিফ মোহাম্মদ। তিনি ১৯৫২-১৯৫৩, ১৯৬৯-১৯৭০ পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট। ৪৩.৯৮ গড়ে তার রান ৩ হাজার ৯১৫। ১৫টি অর্ধশতকের সঙ্গে রয়েছে ১২টি সেঞ্চুরি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭ হাজার ৫৯ রান।
/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম