চলতি মাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ১৬:৩০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:৪৯

চলতি মাসে ভারত-ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ! অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাংলাদেশ দারুণ একটি সুখবর পেলো। অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগেই যুক্তরাষ্ট্রে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই মাসের শেষ দিকে এটি আয়োজন করা হতে পারে। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা গেছে ফ্লোরিডার সেন্ট্রাল রিজিওনাল পার্কে খেলাগুলো অনুষ্ঠিত হতে পারে। সেখানে বর্তমনে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত দল এই মুহুর্তে অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। এই সিরিজের পর ফ্লোরিডায় দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথাবার্তা চলছে। তবে দ্বিপাক্ষিক সিরিজটা ত্রিদেশীয় সিরিজে পরিণত হওয়ারও জোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে যুক্ত হবে বাংলাদেশের নাম।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, 'ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা খুব শিগগিরই ফ্লোরিডায় আলোচনায় বসবে। বলতে পারেন পুরো বিষয়টিই পরিষ্কার। আমরা এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা করছি। ম্যাচগুলো আগস্টের শেষ সপ্তাহে হতে পারে। তৃতীয় দল হিসেবে বাংলাদেশকেও যুক্ত করার সম্ভাবনা রয়েছে।'

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বোর্ড মূলত ‘ক্ষতিপূরণ’ হিসেবে এই সিরিজ আয়োজন করার কথা ভাবছে। কেননা ২০১৪ সালে ভারতের সঙ্গে চলমান সিরিজের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। তখন বেশ বড় অংকের ক্ষতির সম্মুখীন হতে হয় বিসিসিআইকে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম