আকিবের কাছে সুইং নিয়ে পরামর্শ চাইবেন রুবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৬:৫৩আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৬:৫৫

রুবেল হোসেন হাইপারফরম্যান্স ইউনিটে থাকা পেসারদের নিয়ে কাজ করতে ৭ দিনের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদ। গত তিন দিন ধরে তিনি এইচপি ক্যাম্পে থাকা পেসারদের গতি বাড়ানো নিয়ে কাজ করেছেন। এদিন তিনি মিরপুরের একাডেমি মাঠে বোলিংয়ের রানআপ, ডেলিভারি, বল ছাড়ার পর দুই হাতের অবস্থান নিয়ে টিপস দিয়েছেন আবুল হাসান রাজু-মোহাম্মদ সাইফুদ্দিনদের।

এই সাতদিনের মধ্যে দুই দিন জাতীয় দলের পেসারদের নিয়ে কাজ করবেন আকিব জাবেদ। চলতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার বার তিনি রুবেল-মাশরাফি-তাসকিনদের নিয়ে কাজ করবেন। ওই দুই দিন তার কাছ থেকে সুইংয়ের কৌশল শিখতে চান পেসার রুবেল হোসেন।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। রুবেল বলেন, ‘পাকিস্তানি বোলাররা স্লগ ওভারে দারুণ বল করে থাকে। ওই সময় তারা প্রচুর রিভার্স সুইং দিতে পারে। বোলিংয়ে অনেক বৈচিত্র্য থাকে। আমি আকিবের কাছে এই জিনিসটা একুট শেয়ার করবো। তার কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে। এটা আমার জন্য হয়তো ভালো কোনও টিপস হতে পারে।’ এছাড়া বেশ কিছুদিন ধরেই রুবেল 'বাটারফ্লাই' নামক ডেলিভারি দেওয়া চেষ্টা করছেন। দুই আঙ্গুলের মাঝখানে বল রেখে ডেলিভারি দেওয়ার সময় বলটি একটু স্লো হয়ে ব্যাটসম্যানদের দিকে যাবে। মূলত এটাকেই 'বাটারফ্লাই' বলছেন রুবেল। আকিবের কাছে সুইং নিয়ে পরামর্শ চাইবেন রুবেল

তিনি বলেন, ‘এটা আমি অনেকদিন ধরেই চেষ্টা করছি। আমি সাইড আর্ম অ্যাকশনের বোলার, এজন্য একটু সমস্যা হচ্ছে। চেষ্টা করছি নতুন কিছু আনার জন্য। আমার মূল শক্তি জোরের উপর ইয়র্কার। আমি চাচ্ছি, বোলিং আরও অতিরিক্ত কিছু যোগ করতে।’ বোলিং কোচ না থাকাকে কিভাবে দেখছেন এমন প্রশ্নে রুবেল বলেন, ‘আমাদের জন্য বোলিং কোচ খুবই প্রয়োজন। কারণ তার সঙ্গে থাকলে নতুন নতুন অনেক কিছু শেখার থাকে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান