রুবেলের আপাতত লক্ষ্য ফিটনেসের উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৬, ১৭:৪৩আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৭:৪৮

রুবেলের আপাতত লক্ষ্য ফিটনেসের উন্নতি রুবেল হোসেন জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জুনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এর পর ভারতে 'এ' দলের হয়ে সফরে গিয়ে ইনজুরিতে পড়েন রুবেল। ওই ইনজুরি কাটিয়ে কিছুটা সুস্থ হয়ে বিপিএল খেলতে মাঠে নামেন তিনি। সেখানে পুরোপুরি সুস্থ না হওয়ায় আবারও রিহ্যাবে ফিরতে হয় রুবেল হোসেনকে।

পুরোপুরি ফিট হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নামেন রুবেল হোসেন। সেখানে শুরুতে পুরো রিদমে না থাকলেও আস্তে আস্তে নিজেকে ফিরে পান তিনি। সবমিলিয়ে ঢাকা লিগে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সবচেয়ে সফল বোলার তিনি।

গত দুই সপ্তাহ ধরে চলছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। রুবেলের আপাতত লক্ষ্যে চলতি ক্যাম্পে নিজের ফিটনেসের উন্নতি করা। তিনি বলেন, 'আমি অনেকদিন ধরে ইনজুরিতে ছিলাম। ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করছি ফিটনেসটা আরও বাড়িয়ে নিতে। নির্বাচকরা পছন্দ করলে হয়তো সামনের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবো। সেখানে সুযোগ পেলে আমি আমার সেরা খেলাটা খেলার চেষ্টা করবো।’ রুবেল হোসেন

জাতীয় দলে রুবেল হোসেন তার গতির কারণেই বিখ্যাত। এছাড়া সময় মতো ইয়র্কার দেওয়ার জুড়ি নেই তার। ইনজুরির কারনে গতি কমছে বলে অনেক মনে করলেও রুবেল তা মনে করেন না। তিনি বলেন, ‘আমার মূল শক্তি জোরে বোলিং করা। ইয়র্কার আমার মূল শক্তির জায়গা। মূলত আমি আমার বোলিংয়ে পেস বাড়ানোর জন্য অনেক হার্ডওয়ার্ক করছি। আমার কাছে মনে হয়নি গতি খুব একটা কমেছে। সর্বশেষ প্রিমিয়ার লিগে আমার কাছে মনে হয়েছে আমি আমার স্বাভাবিক গতিতে বোলিং করেছি।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম