আল আমিনের আক্ষেপ আন্তর্জাতিক ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৬:৫৯আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:০৪

আল আমিন হোসেন ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দল পুরোপুরি বসে আছে। গত দুই সপ্তাহ ধরে চলছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা বাংলাদেশের। নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ড না আসলে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের।

অথচ ক্রিকেট খেলুড়ে অন্যদেশগুলো একের পর এক দ্বি-পাক্ষিক সিরিজ খেলে যাচ্ছে। ব্যতিক্রম কেবল বাংলাদেশই। জাতীয় দলের পেসার আল আমিনের আক্ষেপ এখানেই।

মঙ্গলবার ফিটনেস ক্যাম্প শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঝিনাইদহ থেকে উঠে আসা আল আমিন হোসেন। এই সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ না থাকায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে আল আমিন বলেন, ‘আমাদের বড় দুঃখ গত বিশ্বকাপের পর আমাদের কোনও খেলা নেই। অন্য সব দল খেলছে। পেস বোলার বলেন কিংবা বাংলাদেশ দলের পারফরম্যান্স বলেন, গত ছয় সাত মাস ধরে খেলা না থাকায় আমি সন্দিহান আমরা যেভাবে এগিয়ে যাচ্ছিলাম সেভাবে থাকবো কিনা।’

জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড টেস্ট দেখে নিজেদের দুর্ভাগা মনে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই, জিম্বাবুয়ে প্রথম টেস্টে ৮ উইকেটে ৭২ রান করেছিল এরপর মনে হয় ১৬২ না ১৭২ করেছে। আমাদের থেকে ওরা অনেক নিচে চলে গেছে, আমরা এখন বলে ওদের হারাতে পারি। সে হিসেবে বিশ্বকাপ, এশিয়া কাপ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে এত ভালো খেলার পরও মাঝে এত বড় বিরতি হয়ে যাচ্ছে। কোনও খেলা পাচ্ছি না। এটা আসলেই মেনে নেওয়া কঠিন।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক