এবার বিসিবির দ্বারস্থ হলেন ব্রাদার্সের ক্রিকেটাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৬, ১৭:২১আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৭:২৭

এবার বিসিবির দ্বারস্থ হলেন ব্রাদার্সের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়েছে এক মাসেরও বেশি। কিন্তু এখনও বকেয়া টাকা পাননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। তাই ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মতো বিসিবির কাছে দ্বারস্থ হয়েছে ব্রাদার্সও। মঙ্গলবার দুপুরে শাহরিয়ার নাফীস, নাফিস ইকবালসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার একত্রিত হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীর সঙ্গে দেখা করেন।

গত ২২ জুন শেষ হয় ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুম। ব্রাদার্স সুপার লিগে উঠতে না পারায় তাদের লিগ শেষ হয় ৯ জুন। নিয়ম অনুযায়ী লিগের শুরুতে চুক্তির ৩০ শতাংশ এবং সুপার লিগের শুরুতে ৩০ শতাংশ আর লিগ শেষ হওয়ার ৬ সপ্তাহের মধ্যে বাকি ৪০ শতাংশ বুঝে পাবেন ক্রিকেটাররা। অথচ ব্রাদার্স কর্মকর্তারা এখনও দ্বিতীয় ধাপের টাকাই পরিশোধ করেননি। ফলে ক্লাবের কাছে খেলোয়াড়দের বকেয়া মোট অর্থের ৭০ শতাংশ।

লিগ শেষে ৬ সপ্তাহ পেরিয়ে গেলেও বকেয়া বুঝে না পাওয়ায় হতাশা ঝরেছে ক্রিকেটারদের কণ্ঠে। এ ব্যাপারে ব্রাদার্সের ক্রিকেটার শাহরিয়ার নাফীস বলেন, ‘যেখানে এই সময়ের মধ্যে আমাদের শতভাগ পেমেন্ট পাওয়ার কথা। আমরা পেয়েছি মাত্র ৩০ ভাগ। এখন পর্যন্ত আমরা দ্বিতীয় ধাপের পাওনা পাইনি, তৃতীয় ধাপতো পরের ব্যাপার। আমরা প্লেয়াররা সবাই এক হয়ে ব্যাপারটা সিইওকে জানালাম। কারণ এই বছর বিসিবি এ ব্যাপারে অনেক কঠোর ছিল। তারা আমাদের কথা দিয়েছিল কোনও কারণে ক্লাব বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবি এই ব্যাপারে পদক্ষেপ নেবে।’

তিনি আরও যোগ করেন, ‘ঈদের আগে বিসিবি পদক্ষেপ নিয়ে দুটি ক্লাবের বকেয়া পরিশোধ করে দিয়েছে। আমাদের যেহেতু ৭০ ভাগ পেমেন্ট বাকি এবং প্রায় শতভাগ পেমেন্ট দেওয়ার ডেডলাইন শেষ। তাই এই ব্যাপারটাই আমরা সবাই এক সঙ্গে বিসিবির কাছে তুলে ধরেছি।’

ক্লাব কর্তৃপক্ষের বক্তব্যটা কী জানতে চাইলে শাহরিয়ার নাফিস বলেন, ‘এই মুহূর্তে আসলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও কথাই পাওয়া যাচ্ছে না। রোজার ঈদের আগে তারা আশ্বাস দিয়েছিলেন, ঈদের পর তারা এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। কিন্তু ঈদ শেষ হয়েছে অনেক দিন হয়ে গেছে। এখন পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানা সম্ভব হয়নি।’

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘ব্রাদার্সের ক্রিকেটাররা আজ এসেছিলেন আমাদের কাছে। পেমেন্ট নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। আমরা কথা দিয়েছি ব্যবস্থা নেওয়ার। এর আগেও দুটি ক্লাবের সমস্যা আমরা সমাধান করেছি। এরপর ভিক্টোরিয়া ও আজকে ব্রাদার্সের সমস্যার কথা জানলাম। ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেবো।’

উল্লেখ্য, এর আগে বিসিবিতে একই বিষয়ে অভিযোগ জানিয়ে রেখেছেন ভিক্টোরিয়ার ক্রিকেটাররা। তাদেরও আশ্বাস দিয়ে রেখেছে বিসিবি। ঈদের আগে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রিকেট একাডেমির বকেয়া পাওনা ক্রিকেট বোর্ডই পরিশোধ করে।

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম