ডি ভিলিয়ার্সের 'প্রথম'

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১০:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১১:১৩

ডি ভিলিয়ার্সের 'প্রথম' অভিষেকের পর থেকে টানা ৯৮টি টেস্ট খেলে‌‌‌ছেন এবি ডি ভিলিয়ার্স। গত বছর বাংলাদেশ সফরের দল থেকে বিশ্রাম নেওয়ায় সেঞ্চুরির আগেই থামতে হয় তাকে। সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশে আসেননি তিনি।

সে হিসেবে ইনজুরির কারণে কখনও টেস্ট দল থেকে বাদ পড়েননি ভিলিয়ার্স। অবশেষে সে ধারা ভাঙল। ২০০৪ সালে অভিষেক হওয়ার পর ইনজুরির কারণে এই প্রথমবার টেস্ট ম্যাচ মিস করতে যাচ্ছেন ডি ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরির কারণে নিউজ্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস।

পিঠের ইনজুরিতে ভোগা পেসার মরনে মরকেলের জায়াগায় ১৫ সদস্যের স্কোয়াডে ‍ফিরেছেন ওয়েন পারনেল। যিনি সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের ফেব্রুয়ারিতে। ইনজুরি কাটিয়ে কিউদের বিপক্ষে সিরিজে ১৫ সদস্যের প্রোটিয়া দলে ফিরেছেন অপর দুই ফাস্ট বোলার ডেল স্টেইন এবং ভারনন ফিলান্ডার। ইনজুরির কারণে উভয়েই গত মৌসুমে অধিকাংশ সময় মাঠের বাইরে ছিলেন।

মরকেল ও ডি ভিলিয়ার্সের পূর্ণ ফিটনেস ফিরে পেতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। দু’জনকেই সেপ্টেম্বর-অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়ার ব্যাপারে প্রোটিয়া টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি। ডারবানে আগামী ১৯ আগস্ট টেস্ট সিরিজ শুরু হবে। সেঞ্চুরিয়ানের (২৭-৩১ আগস্ট) সুপার স্পোর্ট পার্কে হবে দ্বিতীয় টেস্ট।

. আফ্রিকা স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, স্টিফেন কুক, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, ডিন এলগার, ক্রিস মরিস, ওয়েন পারনেল, ভারনন ফিল্যান্ডার, ডেন পিডট, কাগিসো রাবাদা, ডেল স্টেইন, স্টিয়ান ভ্যান জিল।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম