দ্বি-স্তর টেস্টের বিপক্ষে ভারতও

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৬, ১৫:১৮আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৫:২০

দ্বি-স্তর টেস্টের বিপক্ষে ভারতও শুরু থেকে দ্বি-স্তর বিশিষ্ট টেস্টের বিপক্ষে অবস্থান নিয়েছিল বাংলাদেশ। কিছুদিন পর বাংলাদেশের সঙ্গে সুর মিলিয়েছিল শ্রীলঙ্কা। এবার এগিয়েছে এসেছে ক্রিকেটের অন্যতম প্রভাবশালী সংগঠন ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। ভারতের ক্রিকেট প্রধান অুনরাগ ঠাকুর টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন।

মঙ্গলবার চেন্নাইয়ে ওয়ার্কিং কমিটির এক সভা শেষে টেস্টে দ্বি-স্তরের পক্ষে ভারতের সমর্থনের প্রসঙ্গে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনুরাগ ঠাকুর বলেন, 'বিসিসিআই টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে। কারণ, ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে আর বিসিসিআই তাদের যত্ন নিতে চায়। তাদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি।'

তিনি আরও বলেন, 'দ্বি-স্তরে তারা রাজস্ব, সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগসহ অনেক কিছু হারাবে। আমরা চাই না, এটা ঘটুক। আমরা বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করতে চাই। আর এ কারণে, আমাদের দল বিশ্বের সব দেশের বিপক্ষে খেলে।'

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম