টাইগারদের বোলিং কোচ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৫:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৫:৩৪

টাইগারদের বোলিং কোচ চূড়ান্ত বাংলাদেশ জাতীয় দলের জন্য বোলিং কোচ চূড়ান্ত করা হয়েছে। তবে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। আজ বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, 'জাতীয় দলের জন্য বোলিং কোচ চূড়ান্ত করা হয়েছে। তবে আমরা এখনই তার নাম প্রকাশ করতে পারছি না। কারণ তিনি এখন অন্য একটি দলের হয়ে কাজ করছেন। যে কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না। এ বিষয়ে শিগগিরই জানানো হবে।'

তবে বিসিবি সূত্রে জানা গেছে সাবেক শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাসকেই বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বোলিং কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন আরেক শ্রীলঙ্কান চম্পকা রামানায়েক। দ্বিতীয় পছন্দ ছিলেন ভাস।

উল্লেখ্য, হিথ স্ট্রিক বোলিং কোচ হিসেবে সরে দাঁড়ানোর পর এই পদটি খালি ছিল অনেক দিনই। বিশেষ করে সম্প্রতি ইংল্যান্ড সিরিজের আগে বোলিং কোচ না থাকলেও আকিব জাবেদকে পরামর্শক হিসেবে কিছু দিনের জন্য এনেছে বিসিবি।

/এফআইআর/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম