আকিব জাবেদ সবুজ সংকেত দিলে পরীক্ষা দেবেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৫:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৬:১০

তাসকিন ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলকালীন অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলেও ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলেছেন তাসকিন। সদ্য শেষ হওয়া ঢাকা লিগে দারুণ বোলিং করে চার মৌসুম পর আবাহনীকে শিরোপা জিতিয়েছেন। ২৬ উইকেট নিয়ে যৌথভাবে লিগের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। একইসঙ্গে চলছে তার বোলিং অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া।

নিয়ম অনুযায়ী আবারও পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন সঠিক প্রমাণিত করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

বুধবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, পরামর্শক হিসেবে ঢাকায় আসা পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদ তাসকিনের অ্যাকশন পর্যবেক্ষণ করনে। তিনি সবুজ সংকেত দিলেই আইসিসি অনুমোদিত ল্যাবে আবারও পরীক্ষা দিতে যাবেন তাসকিন।
তিনি জানান, তাসকিন-সানির অ্যাকশন দেখার জন্য আকিব জাভেদের কাছে সহযোগিতা চাওয়া হবে। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই আইসিসির ল্যাবে পরীক্ষা দিতে পাঠানো হবে এই দুই বোলারকে।

একইসঙ্গে পাপন আরও জানান, খেলোয়াড়রা আগ্রহ প্রকাশ করায় এই মেয়াদ শেষে আবারও আকিব জাবেদকে পরামর্শক হিসেবে আনা হবে। তিনি বলেন, 'প্লেয়াররা আকিব জাবেদের সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে আবারও পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের