মুস্তাফিজের অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৫:৫৬আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৫:৫৮

মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানের কাঁধের ইনজুরি সারাতে অস্ত্রোপচার কোথায় করানো হবে- এখনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। ইংল্যান্ডে নাকি অস্ট্রেলিয়ায়- সেটা নির্ধারণ করতে আরও সময় লাগবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

ডাক্তারদের সূচি পাওয়া নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই জটিলতা কাটাতে অপেক্ষা করা ছাড়া কোন উপায়ও খোলা নেই বিসিবির সামনে। মঙ্গলবার ম্যানচেস্টারে কাঁধের বিশেষজ্ঞ লেনার্ড ফ্রাঙ্ককে দেখিয়েছিলেন মুস্তাফিজ।

বুধবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, '২২ আগস্টের আগে লেনার্ড ফ্রাঙ্ক সময় দিতে পারবেন না। ফলে ইংল্যান্ডে অন্য যে চিকিৎসককে আগে দেখিয়েছিলেন মুস্তাফিজ, সেই টনি কোচারের কাছে নাকি অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ হয়ের কাছে অস্ত্রোপচার করানো হবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি।'

পাপন আরও বলেন, 'গ্রেগ হয়ের কাছে সময় চাওয়া হয়েছে। যদি তার কাছে আরও আগে অস্ত্রোপচার করানো যায়, তাহলে মুস্তাফিজকে দেশে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়া পাঠানো হবে। আর যদি গ্রেগ হয়ও সময় দিতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত লেনার্ড ফ্রাঙ্কের কাছেই অস্ত্রোপচার করানো হবে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ