নিরাপত্তা দলের ওপরই নির্ভর করছে ইংল্যান্ড সিরিজের ভাগ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৬:০৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৬:০৯

নিরাপত্তা দলের ওপরই নির্ভর করছে ইংল্যান্ড সিরিজের ভাগ্য গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সিরিজে আসবে কী আসবে না সেটা স্পষ্ট করে কিছু বলেনি।

বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। এ কারণে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের একটি নিরাপত্তা দল ভারত সফরে আসবে। তারা নিরাপত্তার সব কিছু খতিয়ে দেখবে। ওই দলটিই আসবে বাংলাদেশে। এখানে তারা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে কি আসবে না।’

আগামী অক্টোবরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংলিশ ক্রিকেট দলের। এক মাসের এ সফরে অংশ নেওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ডের ক্রিকেটারদের।

তবে গুলশান হামলার পরিপ্রেক্ষিতে ওই সফর নিয়ে সংশয় তৈরি হয়েছে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম