শান্তির জন্য ক্রিকেট খেলতে নরওয়ে যাচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৬, ১৪:০০আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৫:০০

তামিম ইকবাল ক্রিকেটে শান্তির বার্তা বইয়ে দিতে নরওয়ের রাজধানী অসলোতে খেলতে যাচ্ছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। ‘প্লে ফর পিস’ নামক টুর্নামেন্টে খেলতে আগামী ১৭ আগস্ট ঢাকা ছাড়বেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এর দু’দিন পর ১৯ আগস্ট পাকিস্তান একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন তিনি।

ইতোমধ্যেই সেখানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এনওসি পেয়েছেন তামিম। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচটিতে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমই যাচ্ছেন।

‘প্লে ফর পিস’ ক্রিকেট অসলোর একটি সংস্কৃতি ও ক্রীড়া উৎসব। শহরটিতে গত কয়েকবছর ধরেই হয়ে আসছে ইভেন্টটি। যার আয়োজক ক্রিস্টিয়ানা ক্রিকেট ক্লাব।

তামিম ছাড়াও এ ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলবেন। সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আকতার, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়সুরিয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন।

বলা হচ্ছে, পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের নেতৃত্বেই খেলবে পাকিস্তান একাদশ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম