জাতীয় দলে খেললেও বিমানবাহিনী ছাড়বেন না এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ১৬:২৯আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৬:৩৪

জাতীয় দলে খেললেও বিমানবাহিনী ছাড়বেন না এবাদত বিসিবির প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘পেসার হান্ট’ থেকেই জাতীয় দলে উঠে এসেছেন রুবেল হোসেন। রুবেলের দেখানো পথেই আছেন বিমান বাহিনীতে কর্মরত এবাদত হোসেন। এবারের ‘ফাস্ট বোলার হান্ট’ কর্মসূচির সর্বোচ্চ গতির বোলার মৌলভীবাজারের এ তরুণ। এইচপি ক্যাম্পে তাকে দেখে মুগ্ধ পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। তবে জাতীয় দলে খেললেও বিমান বাহিনী ছাড়বেন না বলে জানান এ নবীণ।

বৃহস্পতিবার এবাদত হোসেন সাংবাদিকদের বলেন, 'আমি এয়ারফোর্সে জব করি। তারা শুরু থেকেই ইতিবাচক ছিল। যখনই ছুটির দরকার ছিল, বা বিসিবি ডাকছে কিংবা কোনও ক্লাব লেভেলে খেলতে গেছি তারা আমাকে সাহায্য করেছে। এখন এখানে আসার পর মনে হচ্ছে ক্রিকেটের টাচে থাকতে হবে। আমার মনে হয় এয়ারফোর্স আমাকে সাহায্য করবে। আর এখানে থেকে আমি একটি চিঠি নিয়ে যাব, যাতে আমি নিয়মিত এখানে আসতে পারি, জিম করতে পারি বা ট্রেনারদের সঙ্গে কথা বলতে পারি, ফিটনেস নিয়ে কাজ করতে পারি।'

তিনি আরও বলেন, 'বিমানবাহিনীর আমার যে অফিসার ছিলেন, তিনি আমাকে বলেছেন যত বড় খেলোয়াড়ই হই না কেন, এয়ারফোর্সকে যেন স্মরণ করি। এটা অবশ্যই করতে হবে কারণ এয়ারফোর্সের কারণে এখানে আসতে পারছি। তারা সুযোগ না দিলে এখানে আসতে পারতাম না।'

দ্রুতগতির এই পেসারের দারুণ প্রশংসাও করেছেন এইচপি ক্যাম্পের পরমর্শক হিসেবে কাজ করা সাবেক পাকিস্তানি পেসার আকিব জাবেদ। এবাদত বলেন, 'তিনি আমার শারীরিক কাঠামো দেখে বুঝতে পারেননি যে আমি এতো জোরে বল করতে পারি। তিনি বলেছেন, আমি যদি মাসল আরও বিল্ডআপ করতে পারি তাহলে আরও জোরে বল করতে পারবো।'

আকিব জাবেদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে এবাদত বলেন, 'যে চারটা দিন কাজ করেছেন তার কাছ থেকে কে কী নিয়েছে জানি না তবে আমি উপকৃত হয়েছি। কিভাবে রান আপ নিতে হয়, কিভাবে রিভার্স সুইং করাতে হয় সেসব শিখিয়েছেন তিনি।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম