মুস্তাফিজের অস্ত্রোপচার বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৬, ২০:৪৯আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২০:৫৩

মুস্তাফিজুর রহমান। অবশেষে মুস্তাফিজের অস্ত্রোপচারের  দিনক্ষণ ঠিক হয়েছে। আগামী বৃহস্পতিবার লন্ডনের ফোটিয়াস ক্লিনিকের অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বাংলাদেশের তরুণ এই পেসারের অস্ত্রোপচার করবেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

অস্ত্রোপচারের আগে ও পরে কয়েকটা দিন বিসিবির চিকি‍ৎসক দেবাশীষ চৌধুরী মুস্তাফিজের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে মুস্তাফিজকে ৬ মাস অপেক্ষা করতে হবে। এই সময়গুলোতে তিনি রিহ্যাব প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকবেন।

কাঁধের চোট সারাতে গত মঙ্গলবার ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মুস্তাফিজের কাঁধের চিকিৎসা করতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হন মুস্তাফিজ। দ্রুত মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করিয়ে নিতে ওয়ালেসকে বেছে নেয় বিসিবি।

এর আগে গত ২৯ জুলাই  মুস্তাফিজের কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার।

উল্লেখ্য, ওয়ালেস ২০০৬ সালের ২৭ মার্চ লন্ডনের সেন্ট জন অ্যান্ড সেন্ট এলিজাবেথ হাসপাতালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাঁধেও অস্ত্রোপচার করেছিলেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম