এজবাস্টনে পাকিস্তান-ইংল্যান্ড সমানে সমান

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ০৯:২৭আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১০:৩৭

এজবাস্টনে পাকিস্তান-ইংল্যান্ড সমানে সমান জমে উঠেছে এজবাস্টন টেস্ট। ইংল্যান্ড-পাকিস্তান কেউ কারও চেয়ে কম যাচ্ছে না। প্রথম দিনে ইংল্যান্ডকে ২৯৭ রানে থামিয়ে দিয়েছিল পাকিস্তানের পেসাররা। নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান কাটায় কাটায় স্কোরবোর্ডে তোলে ৪০০ রান। ১০৩ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে কোন উইকেট না হারিয়ে তুলেছে ১২০ রান। তৃতীয় দিন শেষে তারা এগিয়ে রয়েছে ১৭ রানে। ১০ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে পাকিস্তানের সামনে কত বড় লক্ষ্য দিতে পারে ইংল্যান্ড এখন সেটাই দেখার বিষয়।

১০৩ রানে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়েছেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও অ্যালেক্স হেলস। ওপেনিংয়েই তারা তুলে ফেলেছেন ১২০ রান। ইদানিং রান করাকে ডালভাত বানিয়ে ফেলেছেন কুক। তিনি অপরাজিত রয়েছেন ৬৩ রানে। ৯৬ বলে খেলা তার এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি। কুকের সঙ্গি হেলস ঠিক ৫০ রানে অপরাজিত আছেন। এই রান করতে তাকে খেলতে হয়েছে ১১৬ বল। চার মেরেছেন নয়টি। ইংল্যান্ডের উইকেট পড়েনি তাই পাকিস্তানের পেসারদের উইকেট পাওয়ারও কোন কারণ নেই।

এদিন আগের দিনের ৩ উইকেটে ২৫৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন ইউনিস খান ও মিসবাহ-উল-হক। আগের দুই টেস্টের মতো বর্ষিয়ান সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনিস ফের ভালো শুরু করেও নিজের ইনিংসটিকে লম্বা করতে ব্যর্থ হয়েছেন। ২৭৪ রানে তিনি ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ব্যক্তিগত ৩১ রানে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ তুলে দেন। ১৮ বল খেলে শুণ্য রানে ফিরে গেছেন ধারাবাহিক ভালো খেলতে থাকা আসাদ শফিক।

এরপর মিসবাহ উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে ৫৮ রান যোগ করেন। লর্ডস টেস্টের সেঞ্চুরিয়ান মিসবাহ এদিন ৫৬ রান করেছেন ১০৬ বলে। চার মেরেছেন ছয়টি। মিসবাহ ফিরে যাওয়ার পর একপ্রান্ত দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া আসার মিছিল দেখেছেন সরফরাজ। শেষ পর্যন্ত তিনি ৯১ বল খেলে ৪৬ রানে অপরাজিত ছিলেন।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি