অজিদের হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১৫:১২আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৬:১১

অজিদের হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয় দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা। গলে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ২২৯ রানের বিশাল ব্যবধানে জিতে ইতিহাস গড়লো লঙ্কানরা। এর আগে প্রথম টেস্টে অজিদের বিপক্ষে ১০৬ রানের জয় তুলে নেয় লঙ্কানরা। ফলে শেষ টেস্টটি হাতে রেখেই সিরিজ জিতলো শ্রীলঙ্কা। 

সেই ১৯৯৯ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৩ ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছিল লঙ্কানরা। সেবার স্টিভ ওয়াহর দলকে প্রথম টেস্টে হারায় সনাৎ জয়সুরিয়ার শ্রীলঙ্কা। পরের দুই টেস্ট ড্র হলে সিরিজ জয় পায় লঙ্কানরা। ওই সিরিজের পর টানা ১৬ টেস্ট জেতার বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা পরবর্তী যুগে লঙ্কান ক্রিকেটে খারাপ সময় চলছে। তবু তা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিল।

গল টেস্টে র‌্যাকিংয়ের শীর্ষে থাকা অজিদের বিপক্ষে তিন দিনেই জয় তুলে নিল স্বাগতিকরা। মূলত বোলারদের কৃতিত্বেই জয় পায় দলটি। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অফস্পিনার দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পেরেরা নেন আরও ছয়টি উইকেট। মোট ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর মূল কারিগর তিনিই। অন্যদিকে হেরাথ দখল করেন মোট ছয় উইকেট। 

লঙ্কান স্পিনারদের তোপে তৃতীয় দিন কোনঠাসা হয়ে পড়ে অজি ব্যাটসম্যানরা। আগের দিনের অপরাজিত ওপেনার ওয়ার্নার ৪১ রান করে পেরেরার বলে আউট হন। তার ইনিংসটিই দলীয় সর্বোচ্চ। মাঝে অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেস কিছুটা লড়াই চালিয়ে যান। তবে এ দুজন ভয়ঙ্কর হওয়ার আগেই তাদের ফিরিয়ে দেন সেই পেরেরা। পরে ১৮৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। অজিদের হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক সিরিজ জয়

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৮১ রানের পর অজিরা মাত্র ১০৬ রানে অলআউট হয়। আর লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করলে স্মিথদের সামনে ৪১২ রানের বিশাল টার্গেট দাঁড়ায়। সে লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় অজিরা।

আগামী ১৩ আগস্ট কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম