বাদ পড়ছেন ড্যারেন স্যামি!

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১৫:৪৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৫:৪৬

বাদ পড়ছেন ড্যারেন স্যামি! ভারতের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শ্রীলংকার মাটিতে ২০১২ সালে প্রথমবার এ সংস্করণের বিশ্বসেরা হয় তারা। দুই আসরেই দলের অধিনায়ক ছিলেন ড্যারেন স্যামি। কিন্তু দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পরও নেতৃত্ব হারাতে হচ্ছে তাকে। নিজের ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এমনটা জানিয়েছেন স্যামি।

অধিনায়কত্বটা যখন পান, বেশ বড় চ্যালেঞ্জই ছিল তার সামনে। ড্যারেন স্যামি শুধু সেই চ্যালেঞ্জই জয় করেননি, ওয়েস্ট ইন্ডিজকে দু-দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উপহার দিয়েছেন। অথচ তাকেই কিনা হারাতে হচ্ছে অধিনায়কত্ব। এমনকি দল থেকে বাদ পড়ছেন তিনি।

নিজের ফেসবুক পেইজে এক ভিডিওতে স্যামি বলেন, ‘গতকাল সকালে আমি একটি ফোন পাই। আমার সঙ্গে ৩০ সেকেন্ডের মতো কথা হয়। নির্বাচন প্যানেলের চেয়ারম্যান আমাকে বলেন, আমার নেতৃত্ব পর্যালোচনা করা হবে। আমি আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকছি না। এছাড়া আমার পারর্ফমও ভালো না, সুতরাং স্কোয়াড থেকেও বাদ পড়তে পারি।’

তিনি আরও বলেন, 'আমি সব সময় বলে আসছি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ড্যারেন স্যামি নয়। তারা ভবিষ্যতের দিকে নজর দেবেন। আমি নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে চাই। আমি এখনও জানি না কে হচ্ছে তাই আমি তাকে কল দিতে পারছি না। নতুন অধিনায়ক যে হচ্ছে তার জন্য শুভকামনা।’

অধিনায়কত্বের ছয় বছরের দারুণ সময়ের জন্য সতীর্থ, কোচ এবং ভক্তদের ধান্যবাদ জানান তিনি।

২০১০ সালের এপ্রিলে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার মধ্যে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে অভিষেক হয় স্যামির। পরে ওই বছর নভেম্বরে শ্রীলঙ্কা সফরে পাকাপাকিভাবে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব পান। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয় ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে।

২০১৩ সালের পর টেস্ট এবং ২০১৫ সালের পর আর ওয়ানডে দলে সুযোগ না পেলেও টি-টোয়েন্টি দলের তিনিই অধিনায়ক ছিলেন এতদিন। এর মধ্যে ২০১২ সালে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে তার দল।

বোর্ডের সঙ্গে সম্পর্কটা কখনোই খুব উষ্ণ ছিল না তার। এ বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরও পুরস্কার বিতরণী মঞ্চেই বোর্ডের বিরুদ্ধে অনেক ক্ষোভের কথা বলেছিলেন। হয়তো সেই দায়ই মেটাতে হলো স্যামিকে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম