সিপিএল চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় সাকিব

স্পোর্টস ডেস্ক
০৭ আগস্ট ২০১৬, ১৭:২২আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৭:২৪

সিপিএল চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে বেশ দাপটের সঙ্গেই ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াস। সোমবার (০৮ আগস্ট) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শিরোপা নির্ধারণী এ ম্যাচে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে জ্যামাইকা। সেন্ট কিটসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইতোমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপার স্বাদ পেয়েছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরের শিরোপাও জিতেছিলেন এই টাইগার। প্রথম ও দ্বিতীয় আসরে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। আইপিএলের আসরে নির্বাচিত হয়েছিলেন সেরা অলরাউন্ডার। কলকাতার হয়ে দুইবার জিতেছেন শিরোপা। এবার সিপিএলের শিরোপার দ্বারপ্রান্তে এই বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার।

এবারের সিপিএল-এ গায়ানা ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেয়েছিল, হেরেছে তিন ম্যাচে। অন্যদিকে জ্যামাইকা সমান তিন ম্যাচে হারলেও জয় পেয়েছে ছয়টিতে। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম