ইংল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন-সানি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ১৮:২১আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৮:২৪

ইংল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন-সানি! সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতির জন্য এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প চলছে। আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে টাইগারদের স্কিল অনুশীলন। আগামী মাসে হয়তো ঘোষণা হবে সংক্ষিপ্ত একাদশ। সেখানে সুযোগ হচ্ছে না তাসকিন আহমেদ ও আরাফাত সানির। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথাতেই তা স্পষ্ট।

তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজে তাদের নিয়ে ভাবছি না। তারা এখনও পরীক্ষা দিতে যায়নি। তারা তাদের বোলিং অ্যাকশনে উন্নতি করে যাচ্ছে। তাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে।’ হাথুরুসিংহের এমন কথায় স্পষ্ট; বোলিং অ্যাকশন শুধরে ফিরে আসলেও আসন্ন ইংল্যান্ড সিরিজে মাঠে নামা হচ্ছে না তাসকিন আহমেদ ও আরাফাত সানির।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচে সানি ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেওয়ার পর নিষিদ্ধ হন বাংলাদেশের এ দুই বোলার। এরপর থেকেই নিজেদের বোলিং অ্যাকশনের ত্রুটি সংশোধনে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই বোলার। এরই মধ্যে তাসকিন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির তৈরি করা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। আপাতত তাসকিন প্রস্তুতি নিচ্ছেন আইসিসির নির্ধারিত ল্যাবে পরীক্ষায় দেওয়ার জন্য।

এদিকে মঙ্গলবার মিরপুরে রিভিউ কমিটির সামনে পরীক্ষা দেন আরাফাত সানি। শিগগিরই এর ফলাফল জানাবে বিসিবি। তিনিও আইসিসির নির্ধারিত ল্যাবে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন। 

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম