'আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ বাড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১৮:১৯আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:২২

'আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ বাড়বে’ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ নারী দল। অবশ্য মাশরাফিদের তুলনায় সুযোগ-সুবিধা একটু কমই পান জাহানারারা। তবে এখন থেকে তাদের নিয়ে আলাদা পরিকল্পনা হবে বলে জানান নারী ক্রিকেট দলের নির্বাচক আতহার আলী খান।

বুধবার মিরপুর একাডেমিতে আয়ারল্যান্ড সফরের জন্য ডাক পাওয়া নারীদের নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। ইনডোরে মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন আতহার আলী খান। ধারাভাষ্যকার হিসেবেই সবাই তাকে চিনলেও নতুন পরিচয় নিয়েই তিনি এখানে এসেছেন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান জাতীয় দলের নির্বাচক ছিলেন বহু আগে। বর্তমানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে নারী দলের। নতুন এই কাজটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘এটা ‍আমার জন্য নতুন একটি চ্যালেঞ্জ। ধাপে ধাপে এগোতে চাই। লক্ষ্য থাকবে মেয়েদের ক্রিকেটের উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখার। জয়ের মুখটাও বেশি দেখা।’ 'আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ বাড়বে’

ভালো পারফরম্যান্স করার পেছনে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের ম্যাচ বাড়ানোর ওপর জোর দিতে হবে বলে জানান তিনি। সেই লক্ষ্যে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ''ঘরোয়া ক্রিকেটে যদি আমরা বেশি ম্যাচ খেলাতে ‍পারি আমার মনে হয় একটা ফিল্ড তৈরি হয়ে যেতে পারে। তাতে করে নতুন নতুন প্লেয়াররা পারফর্ম করে সহজে উঠে আসতে পারে। ব্যাকআপ প্লেয়ার যাতে থাকে, সেদিকে চোখ থাকবে। এছাড়া ‘এ’ দল নিয়ে চিন্তা-ভাবনা করছি।''

তিনি আরও যোগ করেন, ‘ঘরোয়া ক্রিকেট বিদেশি খেলোয়াড় এনে খেলার সুযোগ করে দেওয়া উচিত। বিসিবির কাছে আমার এসব ব্যাপারে প্রস্তাবনা থাকবে। ক্রিকেট ক্যালেন্ডারের ব্যাপার আছে। এটুকু বলতে পারি মাঠে মেয়েদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়বে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম