আজ থেকে আর নিষিদ্ধ ক্রিকেটার নন মোহাম্মদ আশরাফুল। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে মিলেছে মুক্তি। সে কারণেই আবারও ফিরতে চান ক্রিকেটে। অনেক বাধা থাকলেও জাতীয় দলে ফিরতে চান এক সময়ের দেশসেরা এই ক্রিকেটার। সে জন্য প্রয়োজনে আরও ধৈর্য্য ধরতে এবং লড়াই করতে প্রস্তুতি তিনি।
আশরাফুল বলেন, 'নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফিরতে পারায় আমি খুশি। নিজের ভুলের কথা আমি জানি। এবার সে ভুলের দায় পরিশোধের পালা। আমার এখনও সেরাটা দেওয়ার বাকি আছে। সেটা দিয়ে আমি সবার মন জয় করতে চাই।'
জাতীয় দলে ফেরাটা খুব কঠিন, মেনে নিয়ে আশরাফুল বলেন, 'আমি জানি এটা অনেক কঠিন। লড়াই করেই জায়গা নিতে হবে। তবে শারীরিক ও ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি নিজেকে মানসিকভাবে দৃঢ় করার প্রস্তুতি আছে আমার। নিজেকে সেভাবেই তৈরি করছি।'
/আরএম/এমআর/








